প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:০৯ পি.এম
চন্দনাইশে এক রোহিঙ্গার মৃ’ত্যু
মোহাম্মদ তারেক, স্টাফ রিপোর্টারঃ
চন্দনাইশে বৈদ্যুতিক জটলা তারে জড়িয়ে নুর হোসেন (২১) নামে এক রোহিঙ্গা যুবকের নিহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নুর হোসেন কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার্স ইনচার্জ ইমরান আল হোসাইন জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.