প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৯:৪৩ এ.এম
অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরণ কুমার বড়ুয়াকে সম্মাননা প্রদান করলেন ‘৮৯ ব্যাচ পরিষদ
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আবুরখীল অমিতাভ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মানুষ গড়ার কারিগর সমীরণ কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করলেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।গত ১৮ জানুয়ারী শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীতে স্যারের বাসভবনে এই সম্মাননার আয়োজন করা হয় ।
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচ এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি শিক্ষিকা উর্মি বড়ুয়ার সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র প্রকৌশলী অমর বড়ুয়া, প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া ।
প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষিকা কাকলী বড়ুয়া, গ্রুপ অব কোম্পানীর কর্মাশিয়াল কর্মকর্তা সজীব বড়ুয়া ছোটন, ব্যাবসায়ী প্রণব বড়ুয়া টিটু, সাবেক সেনা সদস্য শ্যামল বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া, শিক্ষক বাবুল পারিয়াল, কানাডা প্রবাসী রত্না বড়ুয়া, জয়মালা বড়ুয়া, রুপম বনিক, ব্যাবসায়ী সুশীল বড়ুয়া, ব্যাবসায়ী হাবিবুর রহমান, ব্যাবসায়ী মো আলম ।এসময় শিক্ষকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সন্তান সরকারী কর্মকর্তা উত্তম বড়ুয়া, নিবেদিতা বড়ুয়া ও মনীষা বড়ুয়া ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.