চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকায় চুরির অভিযোগে এক যুবককে স্থানীয় সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ১০০ রাকাত নফল নামাজ আদায় করতে হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগের পর বিষয়টি সালিশে ওঠে। সেখানে অভিযুক্ত যুবক নিজের ভুল স্বীকার করলে তাকে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারের পাশাপাশি ১০০ রাকাত নফল নামাজ আদায়ের শর্ত দেওয়া হয়। পরে তিনি সেই শর্ত পালন করেন।
তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও আইনগতভাবে অপরাধের বিচার রাষ্ট্রীয় আইন অনুযায়ী হওয়াই বিধান।
ইতি/