দীর্ঘদিন ধরে নায়িকা হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা এবার নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চান। একঘেয়ে নায়িকার চরিত্রের বাইরে গিয়ে শক্তিশালী ভিলেন বা নেতিবাচক চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অভিনয়জীবন নিয়ে কথা বলতে গিয়ে পূর্ণিমা বলেন, একজন শিল্পীর জন্য একই ধরনের চরিত্রে আটকে থাকা উচিত নয়। অভিনয়ের নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতেই তিনি ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চান। বিশেষ করে পর্দায় একজন প্রভাবশালী ভিলেনের চরিত্রে নিজেকে দেখতে আগ্রহী বলে জানান এই অভিনেত্রী।
পূর্ণিমার ভাষ্য, একজন অভিনেত্রীর আসল দক্ষতা ফুটে ওঠে চরিত্রের বৈচিত্র্যে। তাই ভবিষ্যতে এমন কোনো গল্প বা চিত্রনাট্য পেলে, যেখানে নেতিবাচক চরিত্রে অভিনয়ের যথেষ্ট সুযোগ থাকবে, তিনি অবশ্যই সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন।
দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক ও পারিবারিক নানা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পূর্ণিমা। এবার তাঁর এই নতুন ইচ্ছা বাস্তবায়িত হলে দর্শকরা তাঁকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখতে পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইতি/