চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
এ নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদেজেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। এখনো প্রশাসক নিয়োগ বাকি রয়েছে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, “আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
মাহবুবের রহমান শামীম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই আসনে জয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
ইতি/