বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪তম থেকে ২০তম গ্রেডের ১৯টি অসামরিক পদে মোট ১৭৪ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ কার্যক্রমের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ১৯ জুলাই ২০২৬ থেকে। বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে এই নিয়োগ দেওয়া হবে।
আবেদনের জন্য পদের ধরন অনুযায়ী প্রার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চ মাধ্যমিক (এইচএসসি), ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ট্রেডে সনদ থাকতে হবে।
প্রার্থীদের বয়স সাধারণভাবে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে সরকারি বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অন্যান্য কোটা সুবিধাভোগী প্রার্থীদের ক্ষেত্রে বয়সে শিথিলতা প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। আবেদন ফি, পদের বিস্তারিত যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি এবং অন্যান্য শর্তাবলি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
চাকরিপ্রত্যাশীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে বিজিবি।
ইতি/