নিজস্ব প্রতিবেদক
চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হোসেনুর জামান শাউন, ১০ নং ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল আলমের শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব আহমেদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
এক শোক বার্তায় হোসেনুর জামান শাউন বলেন, বিশিষ্ট সমাজ সেবক জনপ্রিয় নেতা মোরশেদুল আলম চেয়ারম্যানের পিতার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি। রাজনৈতিক কোন দলে না থেকে ও ধোপাছড়ি ইউনিয়নে সমাজ উন্নয়নে মসজিদ, স্কুল, সরকারি প্রতিষ্ঠানে সামর্থ্য অনুযায়ী জমি দান করেছেন, তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
হোসেনুর জামান শাউন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান