সংবাদদাতা আনোয়ারা(চট্রগ্রাম)
নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটিতে রবিউল হোসেন রবিকে আহবায়ক , কামরুদ্দিন সবুজকে সদস্য সচিব ও মোহাম্মদ ফিরোজকে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খাঁন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানিয়ে সিইউএফএল সড়কে আনোয়ারা উপজেলা ও আনোয়ারা কলেজ ছাত্রদল,শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সেলিম, আরিফুল ইসলাম,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আবু ছৈয়দ,সাঈদ,হাসমত,মুরাদ,সাদ্দাম,রাকিব,রিফাত,এসপি মুরাদ,শেখ আবদুল্লাহ ,জিয়া,ইলিয়াছ,আরিফ,তারেক,জাহেদ,শিহাব,শহিদ,নাছির,মিজান,হানিফ,শিপন,আসিফ,ফরহাদ,একরাম,আকাশ, সাগর মনিরুজ্জামান ,মনিরুল মনির ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রধান প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ আসাদুজ্জামান সাজ্জাদ বলেন, সৈরচারের পতন ,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না করে ছাত্রদলের ঘরে ফিরবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান প্রতিটি আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে ত্যাগ স্বিকার করার শপথ নিয়েছে।