সংবাদদাতা মোঃ শহিদুল আলম (হাটহাজারী)
মানবতার মুক্তির দিশারী, মহানবী হজরত মুহাম্মদ (দঃ) ১২ রবিউল দুনিয়াতে শুভাগমনকে কেন্দ্র করে মাহে রবিউল আউয়াল কে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদ এর উদ্যোগে ১৫ সেপ্টেম্বর জুমাবার এক বিশাল স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়।
হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দান থেকে জুলুসটি শুরু হয়ে বাসস্ট্যান্ড ঘুরে হাটহাজারী মডেল থানার সামনে, কাচারী সড়ক, কলেজ গেইট ও রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে মাজার প্রাঙ্গণে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সভাপতিত্ব করেন, আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর, আহবায়ক, হাজী এস এম রফিকুল হাসান,সঞ্চালনায় করেন,কাজী মাওলানা আবু সাঈদ ও রুকন উদ্দীন চৌধুরী,
জুলুসে উপস্থিত ছিলেন,শাহাজাদা আলহাজ্ব বদরুল হক আল কাদেরী,
আলহাজ্ব শাহাদাত হোসেন চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ আবুল বশর,আলহাজ্ব সৈয়দ আহমদ হোসেন, আলহাজ্ব মুহাম্মদ ইউনুস, মাওলানা আবুল কালাম আমিরি,অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ সেকান্দর মিয়া, মাওলানা সৈয়দ আবু তালেব আল কাদেরী, আব্দুল মাবুদ আইয়ুব, কাজী আব্দুল্লাহ,মাষ্টার মুহাম্মদ ফজল,মুহাম্মদ হাসানুর রহমান চৌধুরী,মুহাম্মদ নাছির উদ্দীন (রুবেল), হাফেজ মুহাম্মদ রকি,এস এম মাহাবুল আলম, মুহাম্মদ সেলিম,হাফেজ আব্দুল মান্নান,মাওলানা মুহাম্মদ নাছির,মুহাম্মদ নুর খান,এস এম আব্দুল্লাহ, সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন, মাষ্টার মুহাম্মদ অছি উদ্দীন,এস এম জাহেদ,মুহাম্মদ আলি আগর প্রমুখ।