
সংবাদদাতা ওসমান গনি, (লোহাগাড়া)
চট্টগ্রামের লোহাগাড়ায় ভোগ্য পন্যের দাম ও মান যাচাই মনিটরিং অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিআরবি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে পদুয়া বাজারে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিআরবি লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা ও পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মী হারুন। এসময় হোটেল, মুদির দোকান ও এলপি গ্যাস বিক্রির দোকানে পন্যের দাম, মান, ওজন ও পরিচ্ছন্নতা যাচাই করা হয়।
অভিযানে অংশ নেন সিআরবি চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডা. কামাল উদ্দিন, সিআরবি চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি সাংবাদিক ওসমান গনি, যুগ্ন-সাধারণ সম্পাদক মৌ.মাহফুজুর রহমান, লোহাগড়া উপজেলা সভাপতি শব্বির আহমদ, সহসভাপতি রফিক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আজম সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সহ জেলা-উপজেলা কমিটির সদস্যগণ।