সাতকানিয়া প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মহিলাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি। ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুম আরা বেগমর এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, সাতকানিয়া পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শিকু আরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো: কামাল উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মো: ইদ্রিস, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক
ইয়াছির আরাফাত
সাতকানিয়া প্রতিনিধি
তারিখ : ১৯.০৯.২০২৩