জিয়াবুল হক সাতকানিয়া
বিশ্ব-নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত
৫ম সিআরবি কনজিউমার এ্যাওয়ার্ড ২০২৩ইং অনুষ্টান ১৬ই অক্টোবর ২০২৩ইং ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলিনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মোঃ কামাল উদ্দিনকে চেষ্ট কর্মী সাংগঠনিক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অধ্যাপক ডাক্তার মোঃ কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি, লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া উপজেলার প্রত্যন্ত বাজার সমূহ ইউপি চেয়ারম্যানদের সাথে নিয়ে পর্যবেক্ষণ করে, যা এলাকার মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে।
এছাড়াও তিনি চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী সহ দক্ষিন চট্টগ্রামের অন্যান্য উপজেলা পর্যবেক্ষণ করছেন। তার এই উদ্যোগ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখাই।
৫ম সিআরবি কনজিউমার এ্যাওয়ার্ড ২০২৩ইং
জুরি বোর্ডে জেলা পর্যায়ে সিআরবি'র শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন,
তিনি এখন সদস্যদের অনুপ্রেরণা, আমরা তার সার্বিক সফলতা ও দীর্ঘায় কামনা করছি।
তাকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও আগামীতেও সংগঠনের কার্যক্রমে ব্যাপক ভূমিকা রাখবেন বলে জানান তিনি।