জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:), শারদীয় দুর্গাপুজা ও কঠিন চীবরদান উদযাপনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুম আর্থিক সহায়তা তুলে দেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আর্থিক সহায়তা বিতরনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, নিলোৎপল খীসা, ক্যজরী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য জাফর আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
ধর্ম যার যার উৎসব সবার মন্তব্য করে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আমরা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সহযোদ্ধা হতে চাই। পাহাড়ে সকলকে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে বসবাস করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, শাহিনা আক্তার, শতরূপা চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, চিংলামং চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. রইস উদ্দিন ও ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।