রুশমী আক্তার, লোহাগাড়া ( চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি। রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার পদুয়া সর্বজনিন বাসুদেব মন্দির, গুপ্ত বাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, লোহাগাড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, পূজা উদযাপন নেতা রতন দাশ, শিবু রঞ্জন পাল, মৃনাল কান্তি দাশ, পূজা উদযাপন পরিষদ পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি দয়াল দাশ প্রমুখ।