সংবাদদাতা লোহাগাড়া:
আগামীকাল ০২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বটতলী মোটর ষ্টেশনস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রের বিশেষ নির্দেশনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কেন্দ্র নির্দেশিত বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ উপজেলার ৮১টি ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হবে।
তাই, ইতিমধ্যে ঘোষিত ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অথবা আংশিক কমিটির তালিকাসহ এদের মধ্যে অন্তত ২৪ জন সম্পাদক মন্ডলীর সদস্যদের নিয়ে বৃহস্পতিবারের জরুরী সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদকগণদের নির্দেশ প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক জনাব সালাহ উদ্দিন হিরু।
এছাড়া অঘোষিত ওয়ার্ড কমিটির সম্ভাব্য সভাপতি/সাধারণ সম্পাদকসহ ২৪ জন সম্পাদক মন্ডলীর সদস্যের উপস্থিত নিশ্চিত করার জন্য স্ব স্ব ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করা যাচ্ছে। একইদিন এসব কমিটিও অনুমোদন দেয়া হবে।
অন্যথায় অনুপস্থিত নেতৃবৃন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি অতীব জরুরী।
সংগঠনের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু'র নির্দেশনাক্রমে প্রচারণায়