রিপোর্টারঃ মুহাম্মদ সাহেদ হাসান তালুকদার।
রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দরুদ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নবেম্বর ২০২৩ইং, রবিবার বিকেলে রাউজান উপজেলা সদরের আপন বাড়ি রেস্তোরাঁর হল রুমে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক এম দিদারুল আলম, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, অর্থ সম্পাদক কেএম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, সাংবাদিক মিলন বড়ুয়া। মিলাদ ও কেয়াম পরিচালনা করেন মাওলানা সাহেদ হাসান রেযা কাদেরী।