রিপোর্টারঃ মুহাম্মদ সাহেদ হাসান তালুকদার।
সারাবাংলাদেশে বিএনপি তিনদিন ডেকেছে অবরোধ কিন্তু এই তিন দিনে তাদের অবরোধের কোনো কার্যক্রম দেখা যাইনি, সারা বাংলাদেশে চলছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা'র অধিভুক্ত মাদ্রাসায় কামিল মাস্টার্স (এক বছর মেয়াদী) ২০২১ সালের পরীক্ষা ২০২৩ সালে চলমান, এই তিন দিনে দুইটি পরীক্ষা ছিল, কিন্তু অবরোধের কোনো প্রভাব পড়েনি, বিএনপি সারাদেশের অবরোধ ঘোষণা দিয়েছেন তাদের শক্তি দেখা যাইনি, তারা দূর্বল হয়ে পড়েছে বলে দেখা যায়। ৩১ অক্টোবর থেকে ২ নবেম্বর পর্যন্ত অবরোধ ঘোষণা দেন, তার মধ্যে পরীক্ষা চলমান থাকে শিক্ষার্থীবৃন্দ পরীক্ষায় অংশ গ্রহণ করেন, কিন্তু গত ২৯ অক্টোবর বিএনপি ও জামাত এর হরতালের কারণে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা'র অধিভুক্ত সকল মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত হয়ে ছিল, যার কারণে শিক্ষার্থীরা হয়রানি হয়েছে, তাই এবার তিনদিন অবরোধে পরীক্ষা স্থগিত না হওয়ায় শিক্ষার্থীবৃন্দ সুস্থ ভাবে পরীক্ষা দিতে সক্ষম হয় বলে জানা যায়।