"শীত আসবে শিশু হাসবে উষ্ণতার পরশে" এই স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল এর নবম বারের মতো এক হাজার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন করতে যাচ্ছে। শুক্রবার (৮ডিসেম্বর) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম সিআরবি তে অনুষ্টিত হয়েছে।
শীত ইভেন্ট কমিটির আহবায়ক আল রিজোয়ান চৌধুরীর সভাপতিত্বে ১০০০ শিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নগরফুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বায়েজিদ সুমন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ৪ এর সাবেক জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসাইন, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী, সমাজকর্মী ও সংগঠক ইমতিয়াজ বাবলা,মহিউদ্দিন মাসুম,শরিফুল ইসলাম,এম এ জলিল, লায়ন মো: নজরুল, সহ আরো অনেকে।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, চট্টগ্রাম, কুমিল্লা, কুড়িগ্রাম ও কক্সবাজারে সপ্তাহব্যাপী ১০০০ শিশুর মাঝে শীতের কম্বল ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করবে নগরফুল।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।