রিপোর্টারঃ মুহাম্মদ সাহেদ হাসান তালুকদার।
গত ৭ই ডিসেম্বর ২০২৩ইং বৃহস্পতিবার যোহর হতে, মধ্যম ছিটিয়াপাড়া বায়তুল ফালাহ্ জামে মসজিদের পাশ্বস্থ মাঠ প্রাঙ্গণে, গাউসিয়া কমিটি বাংলাদেশ ছিটিয়াপাড়া শাখা'র ব্যবস্থাপনায়, পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (দরুদ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষ্যে, গাউসিয়া কমিটি বাংলাদেশ ছিটিয়াপাড়া শাখার সভাপতি মোহাম্মদ শাহাজাহান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ হাসান রেযা ক্বাদেরী ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ তানভীর আলমের যৌথ সঞ্চালনায় গাউসুল আলামিন সুন্নী কনফারেন্স ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত গাউসুল আলামিন সুন্নী কনফারেন্স ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ ছিটিয়াপাড়া শাখার উপদেষ্টা আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ছিটিয়াপাড়া শাখা'র উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট এম. আবু নাছের তালুকদার। আলোচকের বক্তব্য রাখেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদুল্লাহ ফোরকান খাঁন কাদেরী (মাঃজিঃআঃ)। রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শওকত হোসাইন রযভী (মাঃজিঃআঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর (দক্ষিণ) শাখার সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর (উত্তর) শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিকবিদ ও মধ্যম ছিটিয়াপাড়া বায়তুল ফালাহ্ জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আবু ছালেক। আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন মধ্যম ছিটিয়াপাড়া বায়তুল ফালাহ্ জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব হযরত হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ ছিটিয়াপাড়া শাখার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ রায়হান রেজভী।
এতে আরো উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ ইউনুস, মিজানুর রহমান, আবু আজম চৌধুরী, ময়ূর চৌধুরী, আলমগীর চৌধুরী, শাহাদাত হোসাইন, আমিনুল ইসলাম আমিন, মুক্তার আহমদ চৌধুরী, হেলাল উদ্দিন হেলাল, ইমরানুক হক, আব্দুল আজিজ মিয়া, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মনির উল্লাহ, মোহাম্মদ আকরাম, মোজাম্মেল হক, মোহাম্মদ ফরহাদ, হাফেজ সাকিব, হাফেজ রাহাত, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ সাকিব, ইমতিয়াজ, জিহাদ তালুকদার, সাহেদ তালুকদার, মাহিম তালুকদার প্রমূখ।