
জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধিঃ
১৪ ডিসেম্বর রাত ৩ টা ৪০ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান তার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন ০২নং উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুর ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের উত্তর প্রতাপপুর রাস্তার মাথায় মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ০১টি কাভার্ডভ্যান গাড়ী তল্লাশি করে ৫৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সুমন(২৬) কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত সুমন নোয়াখালী সুবর্ণচর এলাকার মোঃ আলমগীরের ছেলে।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক মামলা আইনে মামলা দায় করা হয়।