
অংগ্য মারমা,মানিকছড়ি প্রতিনিধি:
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকে হত্যার প্রতিবাদে সংগঠনের কর্মসূচিতে খাগড়াছড়ি জেলাসহ মানিকছড়ি উপজেলা সোমবার সকাল-সন্ধ্যা সড়কের অবরোধ পালিত চলছে। অবরোধের জেলার অভ্যন্তরীন উপজেলাগুলোর মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ। উপজেলায় মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করেনি।
ইউপিডিএফের সমর্থকরা উপজেলায় সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন । আইনশৃংখলা রক্ষায় শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। মানিকছড়ি উপজেলাতে গ”ছাবিল ও জামতলীতে ব্যাটারিচালিত আটোরিক্্রা ও সিএনজিতে পিকেটিংরা অগ্নিসংযোগ করেন।
ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা জানিয়েছেন, নেতাকমীদের হত্যা, গণতান্ত্রিক দল হিসেবে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা প্রদান, মামলা হয়রানির প্রতিবাদে আজকের অবরোধ।
গত সোমবার পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় এক বাড়িতে দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রহিন বিকাশ ত্রিপুরা নিহত হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের গুরুত্বপূর্ণ সড়কের পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।