ফানাফিল্লাহ, ক্যাম্পাস প্রতিনিধিঃ
আজ ১৮ ডিসেম্বর ১১ তম আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। চট্গ্রামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করে।
আরবি ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর অন্তর্ভুক্ত হয়। এ হিসেবে আজ ৫০তম বার্ষিকী এবং ১১ তম আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। ২০১২ সাল থেকে ইউনেস্কো এই দিবসটি পালন করে আসছে। এই বছর আরবি ভাষা দিবসের প্রতিপাদ্য হলোঃ "العربية : لغة الشعر والفنون “Arabic – The Language of Poetry and the Arts”.
এই দিনের কর্মসূচি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ সকাল ১০:৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আরবি ভাষার গুরুত্ব নিয়ে একটি সেমিনারের আয়োজন করে৷ উক্ত সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ মাহমুদুল হাসান। তিনি বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক এবং ধর্মীয় দিক থেকে আরবি ভাষার গুরুত্বের উপর আলোচনা তুলে ধরেন।
উক্ত সেমিনারে আরো আলোচনা রাখেন অত্র বিভাগের সম্মানিত প্রফেসর জনাব ড. মইন উদ্দীন আল-আযহারী, প্রফেসর জনাব ড.মফিজুর রহমান আল-আযহারী, জনাব আব্দুর রহমান এবং জনাব আফলাতুন আল কাউসার।
সেমিনার শেষে একটি বর্ণাঢ্য র্যালী বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে গিয়ে সমাপ্ত হয়।