স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা'র নৌকা প্রতীকের সমর্থনে মাটিরাঙ্গা উপজেলা সদরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে স্থানীয় কার্বারি ও হেডম্যানদের এ মতবিনিময় সভা মাটিরাঙ্গা পৌর এলাকার ত্রিপুরা স্টুডেন্টস হোস্টেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু হেমেন্দ্র কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সদস্য বাবু হিরন জয় ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যংকার, গীতিকার ও সুরকার দ্বীনময় রোয়াজা ও সাংবাদিক ত্রিপনময় ত্রিপুরা।
প্রধান অতিথি হিরন জয় ত্রিপুরা তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসনামলে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা'র উপর আস্থা রেখেছেন। বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে অত্র জেলায় গত দুই সেশনে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন খাতে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। পাহাড়ি-বাঙ্গালি নির্বিশেষে অনেকের কর্মসংস্থান হয়েছে।
সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের সুফল ভোগের কথা উল্লেখ করে তার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার লক্ষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাগ্যধন ত্রিপুরা, মনোতোষ ত্রিপুরা, দীপা মোহন ত্রিপুরা, মলেন্দ্র ত্রিপুরা, হারবি ত্রিপুরা, অপূর্ণ কুমার ত্রিপুরা, গজেন্দ্র ত্রিপুরা ও তপ্ত বিকাশ ত্রিপুরা প্রমু