রিপোর্টার চট্টগ্রাম জেলার প্রতিনিধিঃ
গতকাল ২৩ ডিসেম্বর শনিবার বাদে মাগরিব হতে, রাউজান ফকিরটিলা ইয়াছিন নগর গাউসিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদরাসায়, গাউসিয়া কমিটি বাংলাদেশ ইয়াছিন নগর ফকিরটিলা শাখা'র আয়োজনে, ইসলামের প্রথম খলিফা, খলিফায়ে রাসূল (দরুদ), হযরত সৈয়্যদুনা আবু বক্বর সিদ্দীক (রাঃ)'র ওরশ মোবারক উপলক্ষ্যে, গাউসিয়া কমিটি বাংলাদেশ ইয়াছিন নগর ফকিরটিলা শাখা'র সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াস তাহেরী'র সসঞ্চালনায় আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়।
আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, উদ্বোধনী বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং হলদিয়া ইউনিয়ন শাখা'র সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহা আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম পাঠানটুলী চট্টেশ্বরাই গায়েবী মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল কাদের ছাকিব কাদেরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং হলদিয়া ইউনিয়ন শাখা'র দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মদ জুনায়েদ কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং হলদিয়া ইউনিয়ন শাখা'র সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল কাদের আল-কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখা'র প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সৈয়দ মিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং হলদিয়া ইউনিয়ন শাখা'র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজ, গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর উত্তর শাখা'র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ ফকিরহাট শাখার মুহাম্মদ নয়ন, মুহাম্মদ এরশাদ। আরো উপস্থিত ছিলেন ইয়াছিন নগর ফকিরটিলা এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, প্রবাসী দাতা সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ইয়াছিন নগর ফকিরটিলা শাখা'র নেতৃবৃন্দ।
মাহফিলের প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান বলেন ইসলামের প্রথম খলিফা হযরত সৈয়্যদুনা আবু বক্বর সিদ্দীক (রাঃ) তিনি দো-জাহানের কান্ডারী রাসূল পাক (দরুদ) এর প্রথম খলিফা ছিলেন, প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন ও হযরত সৈয়্যদুনা আবু বক্বর সিদ্দীক (রাঃ) জীবনী সম্পর্কে এবং মদিনা'র অনেক ঘটনা বক্তব্য মধ্যে তুলে ধরেন, গাউসিয়া কমিটি নেতৃবৃন্দের ঘরে ঘরে হজরত সৈয়্যদুনা আবু বক্বর সিদ্দীক (রাঃ)'র ওরশ মোবারক উদযাপন করার আহ্বান জানান।