রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সমর্থনে তাঁর সহধর্মিণী, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী ১ জানুয়ারী ২০২৪ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ছাড়াও এওচিয়া ইউনিয়নের পূর্ব বাবুনগর আজিজিয়া আশরাফুল উলূম মাদ্রাসার সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাদার্শা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সার্ভেয়ার আবুল কালামের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আমিন শফি, মাদার্শা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বেলাল, কাজী মহিউদ্দিন সাদেক, সমাজসেবক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নুরুল ইসলাম, মোহাম্মদ ইসমাঈল, ওয়াসিম আলী, আব্দুর রহিম, ইউপি সদস্য আব্দুর রহিমসহ অসংখ্য নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে ড. আবু রেজা নদভী'কে জয়যুক্ত করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রিজিয়া রেজা চৌধুরী বিকেলে সোনাকানিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।