রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দরগাহ মুড়া এলাকায় বাড়ির উঠানে খেলা করার সময় পুকুরে ডুবে আবদুল্লাহ সামি সায়ান নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের দরগাহ মুড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু আবদুল্লাহ সামি সায়ান ওই এলাকার ট্রাক চালক সাইফুল ইসলামের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশীদ।
স্হানীয় সুত্রে জানা যায়, বাড়ির সামনে উঠোন এবং পিছনে পুকুর রয়েছে। সায়ান বাড়ির উঠানের সামনে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করার পর বাড়ির পিছনের পুকুরে ভাসমান অবস্থায় সায়ানকে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সোহেল জানান, শিশুটিকে জরুরি বিভাগের আনা হলেও হাসপাতালে পৌছার পূর্বেই তার মৃত্যু হয়েছে।