রুশমী আক্তার,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে পদুয়া ইউনিয়নের নয়া পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উক্ত দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন - উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার হাজী জালাল আহমদের পুত্র আবছার উদ্দিন (৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়া আবদুল কাদেরের পুত্র মো জুবাইর (২৬) ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো. বাবুলের পুত্র মো. জাহেদ (২৮)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমূখী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি পিষ্ট হয়ে ট্রাকের সামনে চাকার নিচে চাপা পড়ে। ফলে ঘটনাস্হলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরবাইক থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘাতক চালক দ্রুত পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধী