মোঃ এমরান, লোহাগাড়া প্রতিনিধি (চট্টগ্রাম):
কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম লোহাগাড়ার সূর্য সন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৯ তারিখ বিকাল ৪টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
মিছিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব সালাহ উদদীন হিরো, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শহীদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মামুনুর রশীদ চৌধুরী, সদস্য চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, সদস্য সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশীদ ও সেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুয়ানুল হক সুজন সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী ও অঙ্গ ও সহযোগি সংঘটনের নেতৃবৃন্দ।