রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পুর্ব রাউজান কাজী পাড়ার দক্ষিন পাশে মোজ্জাফরের টিলায় আগুনে দরিদ্র মামুনের টিনের ছাউনি বসতঘর পুড়ে ছাই হয়েছে ।
গতকাল ১৯ ফেব্রুয়ারী সোমবার দুপুর দেড়টার সময়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান দশ লাখ টাকা হবে স্থানীয়রা ধারনা করছেন ।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাউজান ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহায়তা করার আশ্বাস দেয় ।