নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল শুক্রবার (২৪-০২-২৪) হাজারীর চর বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ বিদর্শন সাধক প্রয়াত ধম্মশ্রী মহাথের -এ প্রতিমুক্তি জীবন্যাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্হিত ছিলেন চট্টগ্রাম আট আসনের সাংসদ ও সাবেক সি ডি এ চেয়ারম্যান কর্মবীর আলহাজ্ব আবদুচ সালাম এমপি। অনুষ্টানের প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাথের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নির্বাহী উপদেষ্টা মহাপন্ডিত কর্মবীর ভদন্ত বসুমিএ মহাথের। ধর্মদেশক হিসেবে উপস্হিত ছিলেন কধুরখীল মার্জিন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কর্মবীর দীপানন্দ থের।বিশেষ হিসেবে উপস্হিত ছিলেন বোয়াল খালী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন তালুকদার, চট্টগ্রাম বন্দর শ্রমিক ফেডারেশন -এ সাবেক সভাপতি মীর নওশাদ, বোয়াল খালী পৌরসভা কমিশনার জনাব জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি কর্মবীর আবদুচ সালাম এম পি বলেন হাজারীর চর গ্রামে এসে দেখেছি বড়ুয়া পাড়া কোনো রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি। বর্তমান শেখ হাসিনার আমলে সব জায়গায় উন্নয়ন হয়েছে এই গ্রামে উন্নয়ন হয়নি।আমি কাজে বিশ্বাসী , আমাকে দোয়া করবেন আমি দ্রুত রাস্তাঘাট সম্পন্ন করতে পারি। অচিয়েই কালুরঘাট সেতু এবছরের মধ্যে মাননীয় প্রধান শেখ হাছিনা হাত ধরে উদ্ভোধন করবো।