রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আমরা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছি। লোহাগাড়ার মানুষ শান্তপ্রিয়। শান্তপ্রিয় এলাকাকে অশান্ত করা যাবেনা বলে সকলকে হুশিয়ারি দিয়েছেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।
তিনি বলেন, চরম্বায় কিছুদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি গ্রুপ শান্ত চরম্বাকে অশান্ত করার চেষ্ঠা চালাচ্ছে। এসব অপরাধীকে আমরা কোন প্রকার ছাড় দিবো না। অন্যায়কারীরা যে দলের হোক না কেন, কোন ধরণের অন্যায়কে বরদাস্ত করা হবেনা। আমরা থানা পুলিশ গভীর রাতেও যেকোন ঘটনায় আপনাদের পাশে সেবা দিতে প্রস্তুত,রয়েছি। অপরাধ ও অপরাধীদের কোন প্রকার ছাড় নেই।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া থানার এসআই মোঃ সাজ্জাদ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আছহাব উদ্দিন, এলাকার জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।