জিয়াবুল হক, চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
১৪ই মার্চ মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক পত্রে ইউনিয়ন ছাত্রলীগকে গতিশীল ও বেগবান করার জন্য আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
মিজানুর রহমান জয় সভাপতি, সালাউদ্দিন কাদের তাহিলকে সাধারণ সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এবং আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে, এছাড়া উক্ত কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কোন অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও পত্র উল্লেখ করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফুল ইসলাম নয়ন,সহ-সভাপতি জামাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার,যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ান হাসান হৃদয়।
ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে সোশ্যাল মিডিয়ায় সাতকানিয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির হোসেন অভিনন্দন জানিয়েছেন।