জিয়াবুল হক, চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধিঃ
সাতকানিয়ার ছদাহায় দীর্ঘদিন ছাত্রলীগের নতুন কমিটি দেওয়াই বিশালমটর শোডাউন আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২০ শে মার্চ বুধবার সকাল ১১টায় নবগঠিত কমিটির নেতৃত্বে মটর শোডাউনটি সাতকানিয়ার কেরানিহাট থেকে শুরু করে ছদাহার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে হাসমতের দোকান এসে আনন্দ মিছিলের মাধ্যমে শেষ হয়।
এ মিছিলে ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম দুলু, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি ও তরুণ সমাজ সেবক ওমর ফারুক চৌধুরী,
ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহিম জয়সহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৪ই মার্চ
বাংলাদেশ ছাত্রলীগ সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক পত্রে ইউনিয়ন ছাত্রলীগকে গতিশীল ও বেগবান করার জন্য আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মিজানুর রহমান জয়কে সভাপতি, সালাউদ্দিন কাদের তাহিলকে সাধারণ সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদনদে।
কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফুল ইসলাম নয়ন,সহ-সভাপতি জামাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার,যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ান হাসান হৃদয়।