মোঃরোকন উদ্দিন জয়, চট্টগ্রাম প্রতিনিধিঃ
শুক্রবার বিকেলে নগরীর নিউমার্কেট হোটেল সৈকতে রামগতি-কমলগঞ্জ সমিতি চট্টগ্রাম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর ৪ মহিলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন, স্টার কে এস হসপিটালের উপদেষ্টা ওসমান গনি, রামগতি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ, লক্ষিপুর জেলা সমিতির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. এ কে এস শরিফ উদ্দিন সহ আরও অনেকেই।
এতে আরও উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, কামরুর ইসলাম, কাজী এনায়েত,ডাঃ আদিবা মালেক, ক্যাপন্ট মাহবুব,ফরিদ উদ্দিন, মেঃ হোসেন সহ রামগতি-কমলগঞ্জ সমিতির সকল সদস্যবৃন্দ।