রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের নব- নির্বাচিত সদস্যদের শপথ, উপদেষ্ঠা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচিত সভা, গুনীজনদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল (শনিবার) বিকেলে লোহাগাড়ার বটতলী স্টেশনে হালাল ডাইনের ভিআইপি হল রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও বিশিষ্ঠ আলেমেদ্বীন হযরত আলহাজ্ব মাওলানা গোলাম রসুল কমরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উপদেষ্ঠা,লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি ও দানবীর শাহাব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মোঃ হুমায়ন কবির, সংগঠনের উপদেষ্ঠা ফরিদ আহমদ মুন্সী, হালাল ডাইনের স্বত্বাধিকারী ও লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম।
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি ফৌজুল আজিমের সভাপতিত্বে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদি হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল।
সভায় বক্তারা জানান, প্রবাসী মানবিক ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন ও মানবিক সংগঠন। এ সংগঠন এলাকার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে। গরীব মহিলাদের বিয়ে দেওয়ার সময়,অসুস্থ রোগীদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহায়তা প্রদান এবং এলাকার অতি দরিদ্র মানুষের মাঝে গভীর নলকূপ প্রদান করে এক নজিরবিহীন দৃষ্ঠান্ত,স্থাপন করেছেন। এ সংগঠন আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠানে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।