সাতকানিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব আগমন উপলক্ষে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল সোমবার বিকেলে সৌদি আরবের জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জেদ্দার একটি হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি।
এ সময় এম এ মোতালেব সি আই পি কে পেয়ে সৌদি আরবে অবস্থানরত সাতকানিয়া লোহাগাডার সকল প্রবাসীদের মাঝে আনন্দ বিরাজ করছে এম এ মোতালেব সি আইপিকে এক নজর দেখতে সবাই অনুষ্ঠানের ছুটে আসেন এবং ছুটে আসা প্রবাসিরা এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন।পবিত্র ওমরা পালনে এমপি মহোদয়ের সৌদি আরবে সফর সঙ্গী হলেন
সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন ও সাতকানিয়া উপজেলা যুব লীগের সদস্য উমর ফারুক ভুট্টো দুজনেই সার্বক্ষণিক এমপি মহোদয়ের খেয়াল রাখছেন।