মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে। শিবালয় উপজেলা ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জনপ্রিয়তা নিয়ে মাঠে শক্তিশালী ভাবে অবস্থান করছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু।
গতকাল ৪ ই মে শনিবার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ড জামশা পূর্ব পাড়া এক নির্বাচনীয় জনসভা আয়োজন করেন এলাকাবাসী। নির্বাচনীয় জনসভাটি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু। এ সময় জনসভায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী। আমার মার্কা হচ্ছে আনারস। আমি গত ৫ টি বছর সফলতা ও সততার সহিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি করোনা মহামারীর সময়কালে সাহস নিয়ে অনেক জনকল্যাণমূলক কাজ করেছি। দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছি। বিগত দিনে আমি শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় সরকারিভাবে যতটুক বরাদ্দ পেয়েছি তা উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কর্মকাণ্ডে ব্যয় করেছি।
চেয়ারম্যান থাকা অবস্থায় আমি সকাল ৯.০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিয়মিত অফিস করেছি।মাসে ২৫ দিনে আমি অফিস করতাম। আমার এখানে এসে কেউ খালি হাতে ফিরে যাইনি। এখন আমার বয়স শেষের দিকে। আপনারা আমাকে আরেকটি বার সুযোগ দিন। আসছে ২১ মে আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আমি কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকব ।আপনাদের সকল চাহিদা আমি আমার সাধ্যমত পূরন করার চেষ্টা করব।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগ নেতা মহিদুজ্জামান তরিৎ, জ্যোতি মিয়া, শিবালয় উপজেলা বিএনপির সিনিয়র নেতা আক্তার হোসেন আনন্দ, আব্দুর রফিক,বাতেন সহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।