মোঃ সোহেল,(কক্সবাজার) জেলা প্রতিনিদিঃ
কক্সবাজার চকরিয়া গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ তারেক (১৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে চকরিয়া উপজেলা হারবাং ইনানী রিসোর্টে সামনে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মোঃ তারেক হারবাং ইউনিয়নের মধ্যম নোনাছড়ি ২ নং ওয়ার্ডের আব্দু ন্নবী ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি কাজ করেন।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেলে হারবাং ইনানী রিসোর্টের সামনে একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন তারেক। এ সময় হাতে থাকা একটি কাঁচা বাঁশ অসাবধানতবশত তারেক এগারো হাজার ভোল্টেজের তারে সাথে স্পর্শ লাগে। এতে প্রচণ্ড শব্দ হয় এবং তিনি গাছের ডালে পড়ে যান। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আম পাড়তে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।##