শাহিদা আকতার জাহানঃ
জীবন এবং সময় একে অপরের পরিপূরক ও পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ শিক্ষক। আজ পর্যন্ত পৃথিবীতে যে সকল সফল ও সার্থক মানুষ জন্মেছেন তারা সবাই সময়ের ও জীবনের মূল্য আগে দিয়েছেন। তাই সময় ও জীবনের মুল্য আগে দিন। জীবন শিক্ষা দেয় সময়কে ভালোভাবে,সততার সাথে ব্যবহার করতে। সময় শেখায় জীবনের মূল্য দিতে। সময়ের সাথে সাথে মানুষের অমূল্য সম্পদ জীবন ও থেমে থাকে না। সময় ও জীবন মানুষের স্পন্দন। সময় কারো কথা মতো চলে না, তার নির্দিষ্ট গতিতে চলে। কারো জীবন হয়তো চলে চরম অনাদর-অবহেলায় অপকর্মে,অন্যকে কষ্ট দিয়ে খারাপ কাজ করে। আবার কারো জীবন চলে জীবনের নিয়ম মেনে।কারো সময় চলে মহান আল্লাহ হুকুম মতো সচেতনতায়। কিন্তু একটি পরিচিত বাক্য হলো Time and tide wait for none. সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বাক্যটি ছোট হলেও এর অর্থ অনেক ব্যাপক। সুন্দর সময়ে মানুষ খুঁজে পায় জীবনের সবচেয়ে বড়ো প্রাপ্তি মূল্যবান সম্পদ মহান আল্লাহ রব্বুল আলামীনকে। জীবন ও সময়ের এর সঠিক ব্যবহার করতে পারলে মানুষ দুনিয়াতে ও পরম শান্তি লাভ করে আখিরাতে ও জান্নাতের সুউচ্চ আসনে আসীন হতে পারে। অন্য দিকে জীবন ও সময়কে অবহেলা করলে দুনিয়া ও আখিরাতে ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। দুনিয়াতে অশান্তি ভোগ করবে,আখিরাতে নিক্ষিপ্ত হবে জাহান্নামে। কাল বলতে আমরা মাত্র তিনটি দিনই বুঝি। অতীত, বর্তমান,ভবিষ্যৎ। এই তিন কালের মধ্যে আজ বলতে আমাদের নিকট কিছু করার আছে,এবং আজ বর্তমান কাল খুবই গুরুত্বপূর্ণ। অতীত ও ভবিষ্যতের সংযোগস্থল এর কোন মূল্য নেই,স্থায়ীত্ব নেই। অতীতকাল তো আগের থেকেই আমাদের কাজ থেকে চলে গেছে। আর ভবিষ্যতের কোন দাম আছে! না একটু ও নাই, এক মূহুর্তের ও বেঁচে থাকার নিশ্চয়তা নেই। তাই আজকের দিনটা আমার জন্য অমূল্য সম্পদ মনে করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে শত বাধা-বিপত্তির পেরিয়ে অভীষ্ট লক্ষ্য পানে। তাই বর্তমান হলো জীবনের প্রতিটি মুহুর্ত মূল্যবান,তাকে গুরুত্বপূর্ণ মনে করে কাজে লাগানো অত্যাবশ্যক। মানুষের ক্ষমতা টাকা-পয়সা,পরিস্থিতি যেকোন সময় ভালো-মন্দ পরিবর্তন হতে পারে। আজ আছে কাল নেই। আজ হয়তো আমার ক্ষমতা আছে, সম্পদশালী,শক্তিশালী। কিন্তু সময় আমার থেকেও বেশি শক্তিশালী! আর মৃত্যু এমন শক্তিশালী মেহমান যে কোন সময় যে কারো দরজায় এসে দাঁড়াতে পারে! অবাক হওয়ায় কিছুই নেই। তাঁকে ফিরিয়ে দেওয়ার মত শক্তি, ক্ষমতা পৃথিবীতে কোনো প্রাণীরই নেই। পবিত্র কুরআন আমাদের শেখায় সাফল্যের সাথে ধন-সম্পদের এবং ব্যর্থতার সাথে দারিদ্রের কোনই সম্পর্ক নেই"। সচেতনতায় কঠোর পরিশ্রম,ধৈর্য্য, নিষ্ঠা,পবিত্রতা অধ্যবসায়, সততা, নৈতিকতা ও একাগ্রতা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীবে আবির্ভূত হতে সহায়তা করে। রিযিক মহান আল্লাহ দান। কারো রিযিক কেউ ছিনিয়ে নিতে পারে না। যেটা আমার তা আমার কাছে আসবেই আসবে। কারণ এই ফায়সালা হয়েছে আসমান থেকে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুমে। মৃত্যুতর পূর্বে জীবনকে পরিপূর্ণ ভাবে সততার সাথে গঠন করা ইমানি দায়িত্ব। বার্ধক্যের পূর্বে যৌবন কালে মহান আল্লাহ প্রতি অনুগত থেকে ইবাদত করলে আল্লাহ তা সাথে সাথে কবুল করেন। জীবনে সাথে সুস্হ-অসুস্হ ওতোপ্রোতো ভাবেই জড়িত। অসুস্থ আসবেই,তাই অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থাকা কালীন পরিবারের সংসারের,ছেলে মেয়েদের দায়িত্ব পালন করা,দরিদ্রতার পূর্বে সচ্ছলতা আনা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সুস্থাতার মর্যাদা তখনই বুঝা যায়, যখন অসুস্থতার পাহাড় মাথায় চেপে বসে। সময় ও জীবনের প্রতি সচেতনতাই আনতে পারে সফলতা। বিসর্জন শুধু কষ্ট, অপমান অবহেলার দখলে। হযরত ওমর রা.মহান আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দুআ করতেন,হে মাবুদ, আমরা সময়ের বরকত ও কল্যাণময় অংশটুকু লাভের আবেদন করছি। সময় এর অপর নাম জীবন । সময় নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা। তাই সময়কে সঠিক ভাবে কাজে লাগালে ইহকাল ও পরকাল সুখের হবে সুনিশ্চিত। সময়-জীবন সে তো একান্ত আমাদের প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িত। অবহেলায় তাকে হত্যা করা একেবারে উচিত নয়। প্রতিটি মানুষের চিন্তা করা উচিৎ এই দুনিয়ার জীবন কিছুই না। জন্ম ও মৃত্যুর মাঝে অনিশ্চিত সামান্য বিরতির জীবন। আমারা দুনিয়ায় মেহমান। টাকা-পয়সা,ধন-সম্পদ জায়গা- জমি, স্বর্ণ-রৌপ্য একবার চলে গেলে তা আবার ফিরে পাওয়া সম্ভব। আগের চাইতে বেশি পাওয়া ও সম্ভবনা আছে । কিস্তু জীবন থেকে এক মুহূর্ত সময় একবার চলে গেলে তা কোন অবস্থায় কোন মূল্যে ফিরে আসে না। বর্তমানে মানুষ সময় নষ্ট করে অনুতপ্ত হয় না, অনুতপ্ত হতে দেয় না। তা হলো "আগামীকাল'। এই শব্দটি মারাত্মক অপরাধ, নির্ভীকতা, অসতর্কতা ও বোকামী ছাড়া আর কিছুই নেই। একটি মানুষের জীবন ধ্বংস করা, অকার্যকর করা, নষ্ট করার জন্য এই একটি মাত্র শব্দই যথেষ্ট। তাই প্রতিটি মানুষকে “আজ”এই গুরুত্বপূর্ণ শব্দের দিকে ফিরে আসতে হবে। আজই করছি,আজই করবো, এখননি করবো বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে সংকল্প করতে হবে। মহামনীষী ও বিশিষ্টজনের রেজিষ্ট্রিতে আগামীকাল বলতে কোন শব্দ নেই। তারা আজ ইতিহাসের পাতা অলংকৃত করে আছেন স্বরণীয় ও বরণীয় হয়ে আছেন তারা সকলেই সময়কে মূল্যায়িত করেছেন। সময়ের মূল্য হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন,সময়কে গুরুত্ব দিয়েছেন।
সময় ব্যক্তি ও জাতির প্রধান পুজি, সময়ের সদ্ব্যবহার করেই একটি জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। সময়-জীবন মহান আল্লাহর দেয়া আমানত। যে মানুষ,যে জাতি সময় ও জীবনের মূল্য বুঝে না, মূল্যবান জীবন ও সময়কে হেলায় নষ্ট করে দেয় সে মানুষ সে জাতির ধ্বংস অনিবার্য। সময় নষ্ট করা আত্মহত্যার সমান। শুধু পার্থক্য হলো আত্মহত্যা মানুষকে চিরদিনের জন্য বঞ্চিত করে দেয়। আর সময়ের অপব্যবহার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিত ব্যক্তিকে জীবিত থেকে ও মৃত বানিয়ে রাখে।