ফারজানা আফরোজঃ
পরিযায়ীর ডানায় চড়ে
না হয় ওড়াই হল আকাশ।
দক্ষিণ হাওয়ার শীতল ছোঁয়ায়
না হয় ছুটব সাগর,পাহাড়।
পদ্মরাগের রং এর ছোঁয়ায়
সাজব নতুন করে।
চক্রবাকের চোখের মাঝে,
দেখব যা সাধ জাগে।
বৈশাখের ঝড়ো হাওয়ায়
ছুটব ঝড়ের বেগে।
জলে ভাসা পানকৌড়ি আজ,
ডুবব জলের মাঝে।
চৈত্রের দুপুরে কোন প্রখর খরতাপে
অজানা পথ ঘুরে ঘুরে
চেনা পথের বাঁকে,
ফিরব সেথা যেথা আমার,
ফিরতে সাধ জাগে।