নিজস্ব প্রতিবেদকঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।মাননীয় প্রধানমন্ত্রী,আসসালামু আলাইকুম।প্রথমেই আপনাকে জানাই পবিত্র ঈদুল আযাহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনি বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তামজিদ বিন তূ্র্য এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির জন্য পবিত্র ঈদ শুভেচ্ছা পাঠানো জন্য আমরা আপনি এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা আবারও ঈদুল আযাহা উদযাপন করার সুযোগ পেয়েছি। এই পবিত্র দিনে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি।
আপনার নেতৃত্বে আমাদের প্রিয় বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি নিয়ে আপনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে আমরা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করছি এবং উন্নয়নের প্রতিটি স্তরে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। আপনার নেতৃত্বে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে আমরা সশস্ত্র সৈনিকের মত সবসময় প্রস্তুত আছি। আপনার নির্দেশনায় দেশ ও জাতির কল্যাণে আমরা সর্বদা কাজ করে যাব।
এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তার রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আরো উন্নত ও সমৃদ্ধ করুন।
আল্লাহ হাফেজ।
শুভেচ্ছান্তে,
মো. কামাল উদ্দিন
আহবায়ক,
মোহাম্মদ ফোরকান,
হাবিবউল্লাহ চৌধুরী ভাস্কর,
মোঃ শাহ আলম সিকদার,
যুগ্ম আহবায়ক,
বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি।