রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
অসুখে বিসুখে অসুস্থতায় সৃষ্টিকর্তার পরেই মানুষ যাদের শরণাপন্ন হয় সেই মহান পেশার মানুষ হলো চিকিৎসক। সেবার ব্রত নিয়েই যারা নিজেদের আত্ম নিয়োগ করেন চিকিৎসাসেবার মতো মহৎ পেশায়। প্রতিটা সেক্টরেই ভাল মন্দ দুই শ্রেণীর মানুষ থাকে তেমনি চিকিৎসা ক্ষেত্রেও আছে। রাগ অভিমানে এই পেশার মানুষকেই অনেক সময় কশাই বলতেও শোনা যায় আবার এই মানুষগুলোর দারা উপকৃত হয়ে সৃষ্টিকর্তার নিকট প্রাণভরে দোয়াও করেন অনেকে। চিকিৎসাসেবা একটি অনন্য শিল্প বা সেবা। একে প্রায়োগিকভাবে রপ্ত করতে হয়। জানতে হয় বিস্তর। আত্মস্থ করতে হয় ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। সব কাজের মধ্যে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণি আছে, তেমনি চিকিৎসা পদ্ধতির মধ্যেও তাই। সবকিছু ছাপিয়ে চিকিৎসকের উত্তম ব্যবহার, হাতের যশ, রোগ নির্ণয়, তার সঠিক চিকিৎসা প্রয়োগ, চিকিৎসার অনাবিল মুন্সিয়ানা হয়ে উঠে অনেকে। অনেক চিকিৎসক আছেন যাদের কোনো আবেগ ও হৃদয়ের ভাবাবেগ থাকে না। এ যেন রোবটিক ফাঁপা, নিষ্প্রাণ চিকিৎসার জন্য চিকিৎসা করা। এ রকম চিকিৎসকদের সাধারণ মানুষ মোটেই পছন্দ করেন না। চিকিৎসা করতে হয় রোগের ধরন বুঝে আর বাস্তবতা দিয়ে। তাহলেই রোগ দূরীভূত হবে। সেই রকম একজন ভাল মানের ও ভাল মনের একজন মানবিক চিকিৎসক। তার আচরণেই রোগীর ২০% রোগ ভাল হয়ে যাবে। তার কাছে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও অভিভাবকের অভিমত।যার সম্পর্কে বলছিলাম। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান, হত দরিদ্র অসহায় গরীব দুঃখী মানুষের পরম বন্ধু, মানবিক ডাক্তার দেবাঙ্কুর সরকার (প্রাচী) তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত
ডাক্তার দেবাঙ্কুর সরকার (প্রাচী) একজন ভাল মানের ও ভাল মনের চিকিৎসক। তিনি নাক, কান, গলা, ও হেড নেক সার্জারি বিশেষজ্ঞ এবং বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন। তাঁর কাছে চিকিৎসা গ্রহন করা একাধিক রোগীর সাথে কথা বলে জানা গেছে তিনি সময় ধরে রোগের বর্ননা শোনেন এবং রোগীর সাথে সুন্দর আচরণ করেন। সর্বদা হাসোজ্জল এ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করে ইতোমধ্যে ব্যপক জনপ্রিয় হয়ে ওঠেছেন। ভাল ডাক্তারের কাতারে স্থান পেয়েছেন। মানবিক এ চিকিৎসক অনেক গরীব অসহায় রোগীদের ফি ছাড়াই চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন। অতিরিক্ত পরীক্ষা দেন না ডাক্তারের কাছে নির্ভয়ে সব বলা যায় । একান্ত প্রয়োজন ছাড়া কোন টেস্ট দেন না। গত বৃহস্পতিবার ২০ জুন চট্টগ্রামের এপিক হাসপাতালে বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় তার চেম্বারের সামনে বেশ কিছু রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা নেবার অপেক্ষা করছে এদিকে সিরিয়াল অনুযায়ী সময় ধরে চলছে চিকিৎসা পরামর্শ। এ সময় কথা হয় কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সাথে তার কাছে চিকিৎসা নিতে আসা কয়েকজন রুগীর সাথে বলে যানাযায় দির্ঘদিন গলার সমস্যা নিয়ে কষ্টে ভোগছিলেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছি ভাল হয় নি এই ডাক্তারের চিকিৎসা পরামর্শে ঔষুধ খেয়ে আল্লাহ আমাকে ভাল রেখেছে। আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করি যেন তিনি সুস্থ থাকেন মানুষের জন্য। একজন গরীব অসায় রোগী বলেন আমার নাকের এবং গলার অনেক সমস্যা ছিল চিকিৎসা নিয়ে ভাল আছি আবার দেখা করতে এসেছি, আমরা গরীব শুনে তিনি পরামর্শ ফি নেন নি, ওনার কথা আচার ব্যবহার খুব ভাল। ওনি আসলে একজন মহৎ মনের মানুষ। তার সহধর্মিণী ডাঃ পম্পি সরকার ও একজন ভাল মানের চিকিৎসক তিনি স্ত্রী ও প্রসূতী রোগ,বন্ধাত্ব,মা ও শিশু রোগ, চিকিৎসক। তারা দুজনেই নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এই ডাক্তার দম্পতির ঘরে দুই কন্যা সন্তান রয়েছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের প্রতি বুধবার নিয়মিত বিকেল ২ টা থেকে ৪টা পযর্ন্ত রোগী দেখবেন চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল এন্ড ডায়াগানস্টিক সেন্টারে, সাতঘাটিয়া পুকুর পাড় রাউলিবাগ মাজারের উত্তর পাশে সেলিম ভবন। চন্দনাইশ চট্টগ্রাম। সিরিয়ালের জন্য যোগাযোগ করুক 📞০১৮১৯১১৮৪৮৫- 📞০১৮৯৭৮৩৮৩৩৫- 📞০১৮৯৭৮৩৮৩৩৬