সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রামঃ
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠান (৯ জুলাই) মঙ্গলবার বেলা ১২টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,নির্বাহী প্রকৌশলী গৌতম দাশ, প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, এছাড়াও কাউন্সিলর এনামুল কবির, খোরশেদ আলম, আবু বক্কর সিদ্দিক, আরিফুল ইসলাম, আরাফাত উল্লাহ, প্যানেল মেয়র ৩ মাছুমা বেগম, মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন আফরোজা আকতার শারমিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
এ সময় ৪৮ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার ৭০১ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র মোহাম্মদ জোবায়ের প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে। এ ছাড়া উন্নয়ন খাতে সরকারি অনুদান বাবদ ২ কোটি এবং বিবিধ প্রকল্প খাতে ৩৬ কোটি ৭০ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া আয়ের উৎস হিসেবে রাখা হয়েছে বিবিধ খাতে ৬৫ লাখ, অন্যান্য খাতে ২ কোটি ১০ লাখ, মূলধন থেকে ৭১ লাখ ৫০ হাজার, উন্নয়ন খাত ব্যতীত সরকারি অনুদান ৪৭ লাখ, বেসরকারি অনুদান ২০ লাখ, রেইটস খাতে ৩৮ লাখ, ফিস ও সম্পত্তি থেকে ১৩ লাখ এবং প্রারম্ভিক স্থিতিতে ১ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ৭০১ টাকা।
ঘোষিত বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়নে ৩৭ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া ব্যয় ধরা হয়েছে বিবিধ খাতে ৪ কোটি ৫০ লাখ, সংস্থাপন খাতে ২ কোটি ২ লাখ, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ৭৮ লাখ, সমাপনী স্থিতিতে ২ কোটি ৬৯ লাখেরও বেশি, মূলধন হিসেবে ৪৭ লাখ, শিক্ষা খাতে ২০ লাখ এবং কর নির্ধারণ ও আদায়ে ৩ লাখ টাকা।
বাজেট ঘোষণাকালে মেয়র জোবায়ের বলেন, ‘প্রস্তাবিত বাজেটে জেন্ডার বৈষম্য ও দারিদ্র নিরসনে সরকারি নির্দেশনা মতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে পৌর এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেনেজ, যানজট, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, লাইটিং, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।