নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একের পর এক খুনে যেন এই জনপদটি মৃত্যুপুরীতে পরিণত হতে চলেছে।এসব ঘটনায় মাত্র গুটিকয়েক আসামি গ্রেফতার হলেও সিংহভাগ অধরা।
এবার জমিজমার বিরোধে সাতকানিয়ার পুরানগড়ে মোক্তার নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।
১৬ই জুলাই গভীর রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জানআলী সিকদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।নিহত মো: মোক্তার(৬০) একই এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।
জানা যায়, মৃত আহমদ হোসেনের পুত্র ঘটনায় নিহত মোক্তারদের সাথে বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল প্রতিবেশী ভুট্টো ও ফরিদদের সাথে,সেই জেরে মূলত প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিত ভাবে দা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় বেদড়ক কুপিয়ে জখম করেন মোক্তারকে।