প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৪, ৯:৩০ পি.এম
কাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে আগামীকাল বুধবার (৭ আগস্ট) সমাবেশ ডেকেছে বিএনপি। এদিন বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হলায় হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.