প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ৭:৫৭ পি.এম
আর্ত মানবতার সেবাই রেড ক্রিসেন্ট চমেকে চিকিৎসাধীন রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ
দুর্যোগে-দুর্বিপাকে সবার শুরুতে মাঠ পর্যায়ে কাজ করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। আহত এবং আর্তদের পাশে সবার আগে রেড ক্রিসেন্ট। তারই ধারাবাহিকতায় শনিবার(১০ আগষ্ট) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট ও রেড ক্রিসেন্ট আ্যলামনাই চট্টগ্রাম এর যৌথ আয়োজনে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় আন্দোলনকে কেন্দ্র চট্টগ্রাম মেডিকেলে আহত চিকিৎসাধীন রোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট আ্যলামনাই চট্টগ্রাম এর সভাপতি ও প্রাক্তন যুব প্রধান গোলাম বাকি মাসুদ, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ. এম সালাউদ্দিন, কাজী তৌফিকুল আজম, আ্যলামনাই চট্টগ্রাম এর সেক্রেটারী সাইফুল কাদের বিদ্যুৎ, সিনিয়র যুব সদস্য আলি হায়দার সাইমুন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম তামজীদ, উপ-যুবপ্রধান সুজিত রুদ্র ও যুব সদস্যবৃন্দ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.