প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৪, ১:৩০ পি.এম
অসহায় রোগীদের পাশে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন

এম আবু হেনা সাগর,চট্টগ্রাম থেকে:
টিকানাবিহীন ও ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা (যাদের দেখলে নাক ছিড়কে চলে যায়) এমন মানুষের পাশে আস্থা ও বিশ্বাসের সঠিক টিকানা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন।
জানা যায়,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত এই সেচ্ছাসেবী সংগঠন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনটি ২০১০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার অনেকগুলো প্রজেক্ট রয়েছে, বেওয়ারিশ চিকিৎসাও পূর্ণবাসন কেন্দ্র এটি ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট।
যার প্রতিষ্ঠাতা শতকত হোসেন পিপিএম। মানবিক শতকত নামে যিনি দেশব্যাপী এক নামে পরিচিত। তাঁরই সুদক্ষ পরিচালনায় বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের হরেক রকম প্রজেক্ট পরিচালিত হচ্ছে।
চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাশ্ববর্তী ওয়াজেদিয়া পশ্চিম বাথুয়া,হাটহাজারী শহীদ উল্লাহ্ পাড়ায় হাসেম মেম্বারের বাড়ী ওমর ফারুক বিল্ডিংয়ে ভাড়াকৃত ভবনে বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্রটি ২০২৩ সালের নভেম্বরে যাত্রা করে। টিকানা বিহীন,ফুটপাতে পড়ে থাকা দেশের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায় রোগীদের কে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে পূর্ণবাসন কেন্দ্রে অবস্থানরত রোগীদেরকে পরিষ্কার পরিচর্যা ও তিনবেলা ফ্রী তে খাবার পরিবেশন করেন। বর্তমানে বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণবাসন এ কেন্দ্রে ডাক্তার,নার্সসহ তেইশ জন কর্মচারী রয়েছে বলে ম্যানেজার সূত্রে জানা যায়।
১০ আগষ্ট (শনিবার) দুপুরে বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্র পরিদর্শনকালে ভবনের বিভিন্ন তলায় নারী আর পুরুষ রোগীদের আর্তনাতের করুন চিত্র দেখা যায়। অনেকেই হাউ মাউ কাঁদছেন,আবার অনেকের নাম টিকানা জানতে চাইলে চোখের কোণায় জলের দৃশ্য চোখে পড়ে। মানবিক শতকত হোসেনের প্রতি সত্যিই চিরকৃতজ্ঞ এমন নান্দনিক উদ্যোগ গ্রহণ করায়।
সড়ক দুর্ঘটনায় অসুস্থতাজনিত কারণে দীর্ঘ ৮ মাস ধরে পূর্ণবাসন কেন্দ্রে অবস্থান করে নোয়াখালীর ফারুক নামের একজন রোগী।তিনি জানান,বর্তমানে সম্পূর্ণ সুস্থ। কেন্দ্র থাকাকালীনসময়ে পরিস্কার পরিচর্যা,খাবার ফ্রী প্রদান করেন কতৃপক্ষ।
চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্রের ম্যানেজার সাইদুল ইসলাম তৈয়ব জানান, ফুটপাতে পড়ে থাকা,টিকানাবিহীন,অসহায়,হতদরিদ্র বেওয়ারিশ রোগীদের সেবা করায় হচ্ছে মূল লক্ষ্য। অনেকে মারা গেছে, বহুজনকে ফ্রীতে চিকিৎসা সেবা প্রদান পূর্বক সুস্থ করে আত্বীয়-স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.