সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগরের মরহুম শেখ আহমদের পুত্র ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দিদারুল হোসেন টুটুল এর শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহমুদুল হক (৭২) গতকাল রোববার ১৮ আগস্ট সকাল ১০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৬ মেয়ে, নাতি -নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। রোববার ১৮ আগস্ট বাদে আসর সোনা মিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরগুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
নামাজে জানাজা শেষে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল সীতাকুণ্ড উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান জানানো হয়।