রিপোর্টার : মোনতাহেরুল হক আমিনঃ
চট্টগ্রামের সিভিল সার্জন হলেন বাঁশখালীর কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন। বাঁশখালীর সরল গ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কামরুন্নাহার দম্পত্তির সুযোগ্য সন্তান ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে বাঁশখালী ও পেকুয়া সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি বাঁশখালীর কালীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। ওনার একমাত্র ছোট ভাই আমেরিকা প্রবাসী। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ চুড়ান্ত করা হয়। বাঁশখালীর সন্তান ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রামের সিভিল সার্জন হওয়ায় দৈনিক খবর বাংলা ২৪ নিউজ এর বাঁশখালী প্রতিনিধি রিপোর্টার মোনতাহেরুল হক আমিন এর পক্ষ থেকে প্রমুখ ডাক্তার জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানানোর পাশাপাশি ড. ইউনুসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।