প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৪, ২:৩৭ পি.এম
চাম্বলে অটোভাড়া নিয়ে তর্কে জেলের উপর হামলায় আহত -১

রিপোর্টার : মোনতাহেরুল হক আমিনঃ
বাঁশখালীর পশ্চিম চাম্বল মুন্সিখীল এলাকায় অটোরিকশার ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে মোহাম্মদ হারুন (৫২) নামে এক জেলে মাঝির উপর হামলার ঘটনা ঘটেছে। আহত জেলে মাঝি হারুন মুন্সিখীল এলাকার জাহেদ আহমদের পুত্র। বুধবার বিকেলে সংগঠিত এই ঘটনায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাঁশখালী আদালতে মামলা হয়েছে। আদালতের বিচারক আবদুল হামিদ মামলাটি আমলে নিয়ে এজহার হিসেবে গন্য করতে বাঁশখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্র জানায়, গত বুধবার সকালে বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার জেলে মাঝি মোহাম্মদ হারুনের সাথে অটোরিকশা ভাড়া নিয়ে একই এলাকার জাফর আহমদের পুত্র মোহাম্মদ ওসমানের কথা কাটাকাটি হয়। পরে বিকেলের দিকে জেলে মাঝি হারুন বাড়ি থেকে বের হয়ে চাম্বল বাজারের দিকে যাওয়ার পথে মুন্সিখীল দোকান এলাকায় পৌঁছলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা ওসমান ও আবদুল গফুর হারুনের উপর হামলা চালায়।
এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা হারুনকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও টাকার অভাবে তিনি চট্টগ্রাম মেডিকেলে যেতে পারেননি।বাঁশখালী থানার ওসি সুধাংশু শেখর হালদার জানান, এই বিষয়ে জেলে মাঝি হারুন বাদী হয়ে দুইজনের নামে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.